মালদা

মালদায় শুরু হল তিনদিন ব্যাপী সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট

আজ থেকে মালদায় শুরু হল সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট।এই প্রতিযোগিতায় জেলা স্তরের খেলা শুরু হল আজ থেকে চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। অনুদ্ধ ১৭,অনুদ্ধ ১৪ এই দুটি বিভাগে খেলোয়াড়দের ভাগ করে খেলা হচ্ছে। অনুদ্ধ ১৭বিভাগের ১৪টি ও অনুদ্ধ ১৪বিভাগের ১৬টি দল অংশ গ্রহন করছে এই খেলায়। এছাড়া দুটি মহিলা ফুটবল দলও রয়েছে যাদের খেলা হবে ৩০ জুন। তিন দিন ধরে মালদা জেলার লক্ষণ সেন স্টেডিয়াডে এই প্রতিযোগিতা চলবে।এই খেলার উদ্যোগতা জানান মালদা স্কুল কাউন্সিলের ব্যাবস্থা পনায় ও মালদার সুরেন্দ্র নথিন ক্লাব এবং ২২ নম্বর - ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় খেলাটি পরিচালিত হচ্ছে। এই খেলার সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ শে জুন।